সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

২ মুখ-৩টি চোখের অদ্ভূত এক প্রাণী

এক্সক্লুসিভ :

দুইটি মুখ এবং তিনটি চোখের অদ্ভূত এক প্রাণীর ছবি তুলেছে এক স্প্যানিশ তরুণী। সেই প্রাণীর ছবি আর ভিডিওগুলোই ভাইরাল হলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। সেই স্প্যানিশ তরুনীর নাম হলো লুজান এরালেস, কিন্ত শুয়োপোকার মতো দেখতে এই প্রাণীর নাম ণিশ্চিত করে বলা যাচ্ছে কী?

ফেব্রুয়ারির ১৩ তারিখে লুজান তার ফেসবুক পেজে এই অদ্ভূতদর্শন প্রাণীর দুটো ছবি আর একটি ভিডিও পোস্ট করেছেন। এটা শুয়োপোকা, তবে সাপের মতো মনে হচ্ছিলো অনেকের কাছে। তারপর আবার তিনচোখ তার, আর মাথা দুটো!!

এটা আসলে ঠিক কোন প্রাণী, তা লুজানও জানে না। লুজান মুলত তার কৌতূহল মেটাতেই ফেসবুকে ছবিগুলি পোস্ট দেন। লুজান তার পোস্টে লেখেন, “কেউ কী আমায় বলতে পারেন ‘এটা কী?’ মাথা দুটো, চোখ তিনটা !!!”

এরপর অজস্র মানুষজন সেটি শেয়ার করেছেন তাদের প্রোফাইল থেকে। সেই পোষ্টে হাজার হাজার মানুষ তাদের অনুমান আর কৌতূহল প্রকাশ করে মন্তব্য করেন। সেখানে কল্পনাশক্তির বহিপ্রকাশই প্রাধান্য পেয়েছে বেশী। মানুষের অণূমানের সীমানা ছিলো সাপ থেকে শুরু করে পোকেমন পর্যন্ত। কেউ কেউ বলেছেন এটা একটা হাইব্রিড জীব। কেউ বলেছেন এটা ‘মিউট্যান্ট’।

কিন্তু শেষমেষ এই নেটিজেনরাই শেষমেষ আলোচনা করে একমত হয়েছেন যে এটা মূলত একটা শুয়োপোকা। আরো পরিস্কার করে বলতে গেলে শুয়োপোকাটি এলিফ্যান্ট হক নামে একটা সুনির্দিষ্ট জাতের শুয়োপোকার। তবে এই শুয়োপোকার ছবিতে পোজ ছিলো অনেকটাই সাপের মতো, বাঁকানো।

এখন পর্যন্ত পোস্টটিতে মন্তব্য করা হয়েছে ৩২২১ টি, আর পোস্টটি শেয়ার করা হয়েছে ৩০০৪ বার। তাছাড়া অদ্ভূত দর্শন এই প্রানীর ভিডিওটি দেখা হয়েছে ২৮ লাখেরও বেশী বার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930