সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ঈদে শাকিব-বুবলীর ‘মনের মত মানুষ পাইলাম না’

বিনোদন ডেস্ক :

বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে শাকিব খানের ঈদের নতুন ছবি ‘মনের মতো মানুষ পাইলাম না’।

বিষয়টি নিশ্চিত করে ছবিটির পরিচালক জাকির হোসেন রাজু গণমাধ্যমে বলেন, ঈদে মুক্তি দেয়ার লক্ষ্যেই ছবিটি নির্মাণ করেছি। ছবির কাজ শেষ করে কিছুদিন আগে সেন্সর বোর্ডে জমা দিই। অবশেষে সেন্সর বোর্ড ছবিটির ছাড়পত্র দিয়েছে। বোর্ডের সদস্যরা ছবিটি দেখে প্রশংসা করেছেন।

এটিকে একটি ভিন্ন গল্পের ছবি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, প্রেম, ভালোবাসা আর পারিবারিক গল্পের ছবি দেখতে পাবেন দর্শকরা।

ছবিটি প্রসঙ্গে শাকিব খান বলেন, আমার নতুন ছবি ‘মনের মতো মানুষ পাইলাম না’ আনকাট সেন্সর পেয়েছে। সেন্সর বোর্ডের বেশ কয়েকজন সদস্য ফোন করে ছবিটি নিয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। সবাই ছবিটির প্রশংসা করেছেন।

ছবিটির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। গানগুলো লিখেছেন জাকির হোসেন রাজু ও গাজী মাজহারুল আনোয়ার। সুর ও সংগীত করছেন শফিক তুহিন।

শাকিব খান ও বুবলী অভিনীত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি প্রযোজনা করেছে দেশবাংলা মাল্টিমিডিয়া।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930