সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

নাটোরে ভাতিজিকে যৌন নির্যাতনের পর হত্যা, আটক চাচা

আকাশবার্তা ডেস্ক :

নাটোরের সিংড়ায় রেশমি খাতুন নামে এক কলেজ ছাত্রীকে যৌন নির্যাতনের পর শ্বাস রোধ করে হত্যা করেছে আপন চাচা। রোববার বিকেলে সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের দেওগাছা গ্রামে এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ এলাকাবাসী চাচা শাহাদত হোসেনকে (৩০) আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

bestelectronics

রেশমি খাতুন স্থানীয় বামিহাল রহমত ইকবাল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, উপজেলার দেওগাছা গ্রামের আব্দুর রাজ্জাক মেয়ে রেশমীকে বাড়িতে রেখে সপরিবারে পাশের পাকুরিয়া গ্রামে এক আত্মীয়ের জানাজায় যায়। এই সুযোগে চাচা শাহাদত হোসেন ভাতিজি রেশমীকে বাড়িতে একা পেয়ে তার ওপর যৌন নির্যাতন চালায়।

বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে সে ভাতিজির গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। বিকেলে ছোট বোন স্কুল থেকে বাড়িতে ফিরে বোনের লাশ পড়ে থাকতে দেখে চিৎকার করতে থাকে।

এ ঘটনাটি বিক্ষুব্ধ এলাকাবাসী চাচাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার এবং ঘাতক চাচা শাহাদতকে আটক করে থানায় নিয়ে যায়। আটক শাহাদত পুলিশের কাছে যৌন নির্যাতন ও হত্যার কথা স্বীকার করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930