সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

‘৫০০ টাকা পড়তা হলেই গরু দিমু বাবা’

আকাশবার্তা ডেস্ক :

‘পাঁচশ টাকা পড়তা হলেই গরু দিমু বাবা’- এভাবেই একজন অবসরপ্রাপ্ত প্রবীণকে বলছিলেন গরু বিক্রেতা। অবসরপ্রাপ্ত ওই প্রবীণ ছেলেকে নিয়ে এসেছেন গরু কিনতে। ৯৫ হাজার টাকা গরুর দাম চেয়েছেন বিক্রেতা। প্রতি-উত্তরে ক্রেতা দাম বলেছেন ৬০ হাজার টাকা।

বিক্রেতা বললেন, এগলা গরু (এই রকম গরু) গ্রামের বাজারেই ১ লাখ টাকা দাম চায় বাবা। আপনে দাম কন, পাঁচশ টাকা পড়তা (লাভ) হলেই গরু দিমু বাবা।’ ক্রেতা চলে যেতে যেতে বললেন, ‘এই দামে গরু কেনা যাবে না।’

পরক্ষণেই আলাপ হয় ওই বিক্রেতার সঙ্গে। তিনি বলেন, ‘আমি একটু আগেই হাটে আইছি। গরু বেচুম। আজকাই বেচুম। আমার কাছ থেকে গরু কিনতে না পারলে আর কার কাছে পারব? ঘুইরা আমার কাছেই আহা লাগব।’

জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ৪০টি গরু নিয়ে এসেছেন মো. এরশাদ। প্রতি সপ্তাহে গাবতলী গরুর হাটে গরু বিক্রি করলেও ঈদের বিক্রির জন্য এসেছেন রাজধানীর রামপুরার আফতাবনগরে। প্রায় ৭-৮ বছর ধরে এই হাটেই গরু বিক্রি করছেন। গত বছর এই হাটে ৫৫টি গরু বিক্রি করেছিলেন। এবার ৬ জন মিলে এসেছেন। তিনি বলেন, এবারের বাজার ভালো যাবে। গরু যা আসার আসছে। ঢাকায় আসার আগ্রহ কম।

আজ শুক্রবার সরেজমিনে হাট ঘুরে দেখা যায়, হাটে প্রচুর ক্রেতার আগমন ঘটেছে। সেই হিসেবে বিক্রি তেমন একটা এখনো শুরু হয়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930