সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

১ শিশুর ৩ পা!

এক্সক্লুসিভ :
ভারতের তেলেঙ্গানা রাজ্যের একটি এলাকা জানগাঁও। গত ২১ মার্চ সেখানে এক নারী জন্ম দেন বিস্ময়কর এক মেয়ে শিশুর। জন্মের সময়ই শিশুটির দুই পায়ের মাঝখানে বাড়তি একটা পা ছিল। এ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা ছিল পরিবারের।

জন্মের দুই দিন পর তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদের নিলুফার হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে। সেখানে অস্ত্রোপচার করে ফেলা দেওয়া হয় বাড়তি একটি পা। সেই অস্ত্রোপচারের পর শিশুটি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জন্মের দুদিন পর ২৩ মার্চ শিশুটির অস্ত্রোপচার হয়। এই অস্ত্রোপচারে সময় লাগে তিন ঘণ্টা। সফল অস্ত্রোপচারের পর শিশুটির মা শ্রীলথা কাঞ্চনাপল্লী শঙ্কামুক্ত হন। আর সুস্থভাবে তাঁর সন্তানকে ফিরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ দেন চিকিৎসকদের।

শ্রীলথা বলেন, ‘এমন সুন্দর একটি সন্তানের জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। আমি নিশ্চিত ছিলাম চিকিৎসকরা তার বাড়তি পা বাদ দেওয়ার কোনো উপায় খুঁজে পাবেন। তাঁরা আমাকে হতাশ করেননি। সৃষ্টিকর্তাই তাঁদের পাঠিয়েছেন।’

শিশুটির অস্বাভাবিক অবস্থা ধরা পড়ে গর্ভে থাকা অবস্থায়। তবে বাড়তি ওই পা বাদে অন্য কোনো সমস্যা পাওয়া যায়নি তখন। সেই সময় থেকেই অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছিলেন চিকিৎসকরা।

রমেশ রেড্ডি নামের নিলুফার হাসপাতালের একজন চিকিৎসক বলেন, ‘এমনটা সচরাচর চোখে পড়ে না। সাধারণত এক লাখের মধ্যে একটি শিশুর জন্ম এমন হতে পারে।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930