সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

গরু জবাই করতে গিয়ে চাপাতি পেটে ঢুকে শিশুর মৃত্যু

আকাশবার্তা ডেস্ক :

মাদারীপুরে গরু জবাই করার সময় অসাবধানবশত কসাইয়ের হাত থেকে চাপাতি ছুটে গিয়ে পেটে ঢুকে এক শিশুর মৃত্যু হয়েছে। 

bestelectronics

আজ সোমবার (১২ আগস্ট) সকালে সদর উপজেলার দুধখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত মৌমিতা আক্তার (১০) দুধখালী ইউনিয়নের উত্তর দুধখালী বড়কান্দি গ্রামের আনোয়ার বেপারির মেয়ে।  দুধখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী ছিল মৌমিতা। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাড়ির লোকজন উঠানে গরু জবাই করতে শুরু করে। এসময় কয়েকজন শিশু দাঁড়িয়ে তা দেখছিল। এক পর্যায়ে গরু নাড়াচাড়া করলে কসাইয়ের হাতে থাকা চাপাতি ছুটে গিয়ে মৌমিতার পেটে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে  মাটিয়ে পড়ে যায় মৌমিতা। পরে বাড়ির লোকজন তাকে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুখখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাসির উদ্দিন বেপারি জানান, বাড়ির লোকজন গরু জবাই করছে, পরে রগ কাটার সময় গরুটি দাপাদাপি করছিল। এসময় কসাইয়ের হাতে থাকা ছুড়ি ছুটে গিয়ে মৌমিতার পেটে ঢুকে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিশুটির।

মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবার থেকেও কোন অভিযোগ দেয়নি। তবে, বিষয়টি খুবই দুঃখজনক।

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শশাঙ্ক ঘোষ বলেন, মৌমিতার পেটের ভেতর থেকে শুরু করে আঘাত ফুসফুস পর্যন্ত লেগেছে। এটি বড় ধরনের আঘাত। হাসপাতালে আনার অনেক আগেই ওই শিশুটির মৃত্যু হয়। পরে নিহতের স্বজনরা মৌমিতার মরদেহ বাড়িতে নিয়ে গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930