রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

চাকরি বাঁচাতে হাসপাতালেই ধর্ষিতাকে বিয়ে করলেন কনস্টেবল

আকাশবার্তা ডেস্ক :

গাইবান্ধায় এক পুলিশ সদস্য মামলার ভয়ে ও চাকরি বাঁচাতে হাসপাতালেই ধর্ষিতাকে রেজিস্ট্রি ও বিয়ে করতে বাধ্য হয়েছেন। গেল রোববার গাইবান্ধা জেলা হাসপাতালে এই বিয়ে অনুষ্ঠিত হয়। 

bestelectronics

পুলিশ কনস্টেবল আবু বক্কর সিদ্দিক গাইবান্ধা সদর উপজেলার বারবলদিয়া গ্রামের বেকাটারী গ্রামের সাইদুর রহমানের ছেলে এবং রংপুরে পুলিশ সদস্য হিসেবে কর্মরত আছেন।

বিয়ের রেজিস্ট্রির সময় পাত্রপক্ষের লোকজন উপস্থিত না থাকলেও পাত্রীপক্ষের লোকজন উপস্থিত ছিলেন।

পাত্রীর মা ও ধর্ষণ মামলার বাদী জানান, গেল ১৩ আগস্ট রাতে পুলিশ সদস্য আবু বক্কর সিদ্দিক তার মেয়েকে ধর্ষণ করে। এতে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তাকে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। 

এ ঘটনায় ১৫ আগস্ট মেয়ের মা বাদী হয়ে গাইবান্ধা থানায় আবু বক্করের বিরুদ্ধে মামলা করেন।

মামলার ভয়ে আর চাকরি বাঁচাতে ধর্ষক নিজেই উদ্যোগী হয়ে ওই কলেজছাত্রীকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের রেজিস্ট্রি সম্পন্ন হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিয়ে শেষ হওয়ার পর পরবর্তীতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সেজন্য ধর্ষণের আলামতের সার্টিফিকেট নিয়ে ছাত্রী হাসপাতাল ছাড়েন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০