সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

রায়পুরে চেয়ারম্যানের গুদাম থেকে ৭৭ বস্তা ভিজিএফ’র চাল জব্দ, এলাকায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে ঈদে দুস্থ্যদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ’র চাল বিতরণ না করে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিন চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মো. সালেহ (মিন্টু ফরাজীর) বিরুদ্ধে।

এ ঘটনার বিচারের দাবিতে (২০ আগষ্ট) মঙ্গলবার দুপুরে বিক্ষুব্ধ এলাকাবাসী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে বিক্ষোভ করে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ট্যাক অফিসার মো. টিপু সুলতান ঘটনাস্থলে এসে ৭৭ বস্তা চাল জব্দ করেন এবং গুদাম সিলগালা করে দেয়া হয়।

স্থানীয়রা জানান, ঈদের আগে অসহায় ও দুস্থ্যদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণ না করে চেয়ারম্যান ও ইউপি সদস্যরা ৭৭ বস্তা চাল আত্মসাৎ করার সময় স্থানীয়রা টের পেয়ে পাহারা বসায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি জানানো হয়। অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আবু জাফর মো.সালেহ (মিন্টু ফরাজী)সহ জড়িতদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।

এ দিকে দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের সচিব মো. তসলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিতরণ না করে গুদামে ভিজিএফের চাল মজুদ রাখে। ওই চাল বিতরণ করার জন্য চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বলা হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ট্যাক অফিসার মো. টিপু সুলতান জানান, এসব চাল ঈদের আগে অসহায়দের মধ্যে বিলি করার কথা ছিল। কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেন এসব চাল বিতরণ করেননি। প্রাথমিকভাবে ৭৭ বস্তা ভিজিএফের চাল জব্দ করে গুদাম সিলগালা করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম বানু শান্তি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ জানান, ঘটনাস্থলে ট্যাক অফিসারকে পাঠানো হয়েছে। সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930