সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বড়শিতে ধরা পড়লো দু’মুখো মাছ!

এক্সক্লুসিভ ডেস্ক :

একটি মাছের দুটি মুখ। এমনটা শুনেছেন বা দেখেছেন কখনও? এমনই অদ্ভুত দু’মুখো মাছ উঠল নিউ ইয়র্কের এক দম্পতির ছিপে। দু’মুখো মাছের সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

বহুদিন ধরেই মাছ ধরার অভ্যাস নিউ ইয়র্কের ডেবি গেডেস ও তার স্বামীর। ছুটির দিনে প্রায়শই কাছাকাছি লেকে মাছ ধরতে যান তারা।

শুক্রবার সকালে অভ্যাস মতো লেক চ্যাম্পলেনে ছিপ ফেলে মাছ ধরছিলেন তারা। এমনই সময়ে ছিপে ওঠা একটি মাছ দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় তাদের।

মাছের মুখের হুক ছাড়াতে গিয়ে দেখা যায়, মাছটির তলার চোয়ালের নিচ থেকে রয়েছে আরও একটি চোয়াল। উপরের পাশাপাশি নিচের চোয়ালও হাঁ করে খুলছে বন্ধ করছে মাছটি।

এমন অদ্ভুত মাছ ধরে বেশ হকচকিয়ে যান ওই দম্পতি। সম্বিত ফিরতেই মাছটিকে ক্যামেরা বন্দি করেন তারা। তবে এমন বিরল মাছ মারতে চাননি তারা। ছবি তুলে লেকের পানিতেই ফের ছেড়ে দেন মাছটিকে।

মার্কিন সংবাদসংস্থা এনবিসি নিউজকে ডেবি জানান, প্রথমে নিজের চোখকেই বিশ্বাস হচ্ছিল না। ভাল করে মাছটি ধরে দেখলাম দু-দুটি মুখ মাছটির।

মাছটিকে ফের পানিতে ছেড়ে দিতে পেরেও খুশি ডেবি, “মাছটি যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারে, সেই জন্য সঙ্গে সঙ্গে পানিতে ছেড়ে দেই আমরা।”

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930