বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

মিথ্যা তথ্য দিয়ে ঋণ নিলে কঠোর শাস্তি

অর্থ বাণিজ্য ডেস্ক :

মিথ্যা তথ্য দিয়ে ঋণ নিলে কঠোর শাস্তি প্রদানের জন্য ‘বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স করপোরেশন বিল ২০১৯’ এর খসড়া সোমবার মন্ত্রিসভা নীতিগতভাবে অনুমোদন দিয়েছে।

bestelectronics

আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে  মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এসব তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়ে করপোরেশন থেকে ঋণ নেয়ার জন্য শাস্তি পাঁচ বছরের কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের প্রস্তাব করা হয়েছে। যা আগে ছিল দুই বছরের জেল বা দুই হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড।

এছাড়া কেউ যদি কোনো বিজ্ঞাপন বা প্রসপেক্টাসে লিখিত অনুমোদন ছাড়া করপোরেশনের নাম ব্যবহার করে তাহলে তাকে ছয় মাসের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

শফিউল আলম আরও জানান, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স করপোরেশন অর্ডার ১৯৭৩ অনুযায়ী এই অপরাধের শাস্তি ছিল ছয় মাসের জেল বা মাত্র এক হাজার টাকা জরিমানা। তিনি জানান, খসড়া বিলে, ‘ঋণ খেলাপি’, ‘করপোরেশনের চেয়ারম্যান’, এবং ‘পরিচালক’ সহ কয়েকটি শব্দ অন্তর্ভুক্ত করা হয়েছে।

অন্যান্য আইনের তুলনায় এটিকে অগ্রাধিকার দেয়ার জন্য বিলে একটি সর্বোত্তম ধারা যুক্ত করা হয়েছে, বলেন তিনি। শফিউল আলম বলেন, করপোরেশনের অনুমোদিত মূলধন ১১০ কোটি টাকা থেকে বাড়িয়ে এক হাজার কোটি টাকা করা হয়েছে। পরিশোধিত মূলধন ১১০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১