সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

প্রবাসী বাংলাদেশি পুরস্কার জিতলেন ১০ লাখ দিরহাম

অর্থ বাণিজ্য ডেস্ক :

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে বসবাসরত এক প্রবাসী বাংলাদেশি বাবা হবেন আগামী মাসে। এর আগে তিনি জিতেছেন দারুণ এক পুরস্কার। পেয়েছেন ১০ লাখ দিরহাম। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা।

ওই বাংলাদেশির নাম আবদুল্লাহ আল আরাফাত মোহাম্মদ মহসিন (৩০)। বাড়ি ফেনীর সোনাগাজীতে।

ইউএইর নামকরা বৈদেশিক মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান আল আনসারি এক্সচেঞ্জ তাদের গ্রাহকদের নিয়ে গ্রীষ্মকালীন র‍্যাফল ড্রর আয়োজন করেছিল। গত মঙ্গলবার এই ড্রয়ে প্রথম পুরস্কার পেয়েছেন মহসিন।

আরও আটজন পেয়েছেন ১০ হাজার দিরহাম করে পুরস্কার।

মহসিন বলেন, পুরস্কারের অর্ধেক অর্থ তিনি দেশে অন্তঃসত্ত্বা স্ত্রীর কাছে পাঠাবেন। সামনের মাসেই তাঁর প্রথম সন্তান ভূমিষ্ঠ হবে। বাকি অর্থ দিয়ে তিনি দুবাইয়ের নাইয়েফে তাঁর দোকানের উন্নয়নে বিনিয়োগ করবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930