সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

এবার বাংলাদেশের ছবিতে শ্রদ্ধা কাপুর

বিনোদন ডেস্ক :

বাংলাদেশের ছবিতে অভিনয় করবেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ‘আশিকি টু’খ্যাত এই অভিনেত্রীকে দেখা যাবে ‘মাসুদ রানা’ ছবিতে।

বাংলাদেশের জনপ্রিয় থ্রিলার উপন্যাস মাসুদ রানা সিরিজের ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে সিনেমা। ‘মাসুদ রানা’ ছবির অন্যতম প্রযোজক জাজ মাল্টিমিডিয়া বিষয়টি নিশ্চিত করেছে।

সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ছবিতে শ্রদ্ধা অভিনয় করবেন সুলতা দেবী’র চরিত্রে। উপন্যাসে সুলতা চরিত্রটিও একজন স্পাইয়ের। যে এক পর্যায়ে মাসুদ রানাকে ভালোবেসে ফেলে।

বুধবার (২৮ আগস্ট) জনপ্রিয় আন্তর্জাতিক ম্যাগাজিন ভ্যারাইটি জানিয়েছে, ছবির শুটিং শুরু হবে ২৭ সেপ্টেম্বর থেকে। কিন্তু সিনেমা সংশ্লিষ্ট সূত্র বলছে পিছিয়ে যেতে পারে দৃশ্যধারণের দিনক্ষণ।

জাজ মাল্টিমিডিয়ার সিইও অলিমুল্লাহ খোকন গণমাধ্যমকে বলেন, “সম্প্রতি শ্রদ্ধা কাপুরের সঙ্গে চুক্তি হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুটিংয়ে যোগ দেবেন তিনি। শুটিং চলবে বাংলাদেশ, থাইল্যান্ড আর যুক্তরাষ্ট্রে।”

কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় স্পাই থ্রিলার ‘মাসুদ রানার’ প্রথম বই ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে নির্মিতব্য এ সিনেমায় শ্রদ্ধাকে দেখা যাবে সুলতা রায়ের ভূমিকায়।

তবে কেন্দ্রীয় চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। রিয়েলিটি শোর আয়োজন করে খোঁজ চলছে বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের দুধর্ষ স্পাই মাসুদ রানার।

খোকন বলেন, “নয়জনের ইন্টারভিউ নেয়া হয়েছে। তাদের মধ্য থেকে যাচাই বাছাই করে শিগগিরই একজনকে নির্বাচন করা হবে।”

জাজ মাল্টিমিডিয়া এবার মাসুদ রানা সিরিজের তিনটি উপন্যাসের চলচ্চিত্রায়নের স্বত্ত্ব কিনে প্রথমে ১৯৬৬ সালে প্রকাশিত ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণে হাত দিয়েছে।

জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে হলিউডের সিলভারলাইনসহ আরও তিনটি প্রতিষ্ঠানের প্রযোজনায় ৮৩ কোটি টাকা ব্যয়ে ছবিটি পরিচালনা করবেন আসিফ আকবর।

তিনি যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে ফিল্ম মেকিংয়ের উপর উচ্চতর পড়াশোনা শেষ করে ইতোমধ্যে হলিউডে তিনটি চলচ্চিত্র নির্মাণ করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930