সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

হজ নিবন্ধনের সময় ১১ দিন বেড়েছে

ইসলামী জগত :
চলতি বছরের হজ নিবন্ধনের সময় ১১ দিন বাড়ানো হয়েছে। আজ ছিল নিবন্ধনের শেষ দিন। প্রাক-নিবন্ধনে অনিয়মের অভিযোগ তুলে নিবন্ধন কার্যক্রম থেকে বিরত রয়েছে এজেন্সি মালিকদের সংগঠন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

ফলে এক লাখ ২৭ হাজার হজযাত্রীর মধ্যে এ পর্যন্ত নিবন্ধন করেছেন মাত্র ৪ হাজার ৫২৫ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এক হাজার ৫৯৫ এবং বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ২ হাজার ৯৩০ জন। এ অবস্থায় নিবন্ধনের সময় ১০ এপ্রিল পর্যন্ত বাড়াল ধর্ম মন্ত্রণালয়।

বুধবার ধর্ম মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, সরকারি-বেসরকারি সব হজযাত্রীর প্রাক-নিবন্ধন কার্যক্রম চলবে। হজযাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে নিবন্ধনের সময় বাড়ানো হল। এ সময়ের মধ্যে স্থানান্তর কার্যক্রমও চলবে। এ সময়ের মধ্যে কেউ নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে জাতীয় হজ ও ওমরাহ নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930