সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গণধর্ষণ

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রায়পুরে মামার বাড়িতে বেড়াতে যাওয়ার সময় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে পরিত্যক্ত একটি বাড়িতে আটকে রেখে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। গত শুক্রবার উপজেলার চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামে এ ঘটনা ঘটে।

ছাত্রীর পরিবার ও পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় ওই ছাত্রী তার মামার বাড়িতে যাচ্ছিল। পথে মেঘনা বাজার এলাকা থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় চরইন্দুরিয়া গ্রামের বখাটে যুবক রাজিব, রাকিব ও হৃদয়। তারা পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত বাড়িতে আটকে রেখে ওই ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে। একপর্যায়ে ওই ছাত্রী অচেতন হয়ে পড়লে তার হাত-পা বেঁধে ফেলে রেখে পালিয়ে যায় ধর্ষকরা।

পরদিন শনিবার স্থানীয়রা ওই বাড়িতে হাত-পা বাঁধা অবস্থায় তাকে দেখতে পায়। পরিচয় নিশ্চিত হয়ে ওই ছাত্রীর অভিভাবকদের খবর দেয়া হলে পরিবারের সদস্যরা গিয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

এ ব্যাপারে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া বলেন, গণধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আজ সোমবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে সদর হাসপাতালে পাঠানোর কথা রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930