সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

টাকার উপর লেখালেখি ও সিল মারা যাবে না

অর্থ বাণিজ্য ডেস্ক :

নুতন ও পুনঃ প্রচলনযোগ্য ব্যাংক নোট কারেন্সির উপর লেখালিখি ও সিল মারা যাবে না বলে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাজারে প্রচলিত বাংলাদেশি ব্যাংক নোটের উপর সংখ্যা লিখন, সিল, স্বাক্ষর প্রদান ও বারবার স্ট্যাপলিং করার কারণে নোটসমূহ অপেক্ষাকৃত কম সময়ে অপ্রচলনযোগ্য হয়ে যাচ্ছে। এ কার্যক্রমে ব্যাংকগুলোইকে বেশি দায়ি করেছেন বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়, টাকার উপর লাল, নীল, কালো বিভিন্ন কালিতে সংখ্যা লেখন বৃদ্ধি পাচ্ছে এবং এ লেখালেখিতে ব্যাংকারগণের ভূমিকাই মূখ্য।

এছাড়া সকল মূল্যমানের পুনঃপ্রচলনযোগ্য নোট প্যাকেটকরণে সিল প্রদানের বিষয়টিকে বর্তমানে ব্যাংকিং প্র্যাকটিসে পরিণত হয়েছে বলেও তারা উল্লেখ করেন। যে কারণে খুব স্বল্প সময়ের মধ্যে নোটসমূহ ময়লা ও অচল হয়ে যাচ্ছে বলে তারা উল্লেখ করেন।

এ কার্যক্রম বাংলাদেশ ব্যাংকের গৃহীত ক্লিন নোট পলিসি ও নোট ব্যবস্থাপনা কৌশলের সাথে সংগতিপূর্ণ নয় বলে উল্লেখ করা হয়।

ব্যাংকগুলোকে উদ্দেশ্য করে বলা হয়, তফসিলি ব্যাংক কর্তৃক নতুন ও পুনঃ প্রচলনযোগ্য নোট গ্রহণ, টাকা প্রদান এবং টাকা গণনাকরতঃ সর্টিং ও প্যাকেটিং করার সময় টাকার উপর কোনো প্রকার সংখ্যা লিখন, অনুস্বাক্ষর প্রদান, সিল প্রদান কিংবা অন্য যে কোনো ধরণের লেখালেখি করা যাবে না।

তারা বলেন, নতুন ও পুনঃ প্রচলনযোগ্য নোট প্যাকেটকরণ এর সময় ব্যাংকের মুদ্রিত ফ্লাইলিফে ব্যাংক শাখার নাম, সিল, নোট গণনাকারীর ও প্রতিনিধিগণের স্বাক্ষর ও তারিখ আবশ্যিকভাবে প্রদান করতে হবে।

তফসিলি ব্যাংক কর্তৃক ১০০০ টাকা মূল্যমানের নোট ব্যতীত অন্য কোনো মূল্যমানের নতুন ও পুনঃপ্রচলনযোগ্য নোটের প্যাকেট স্ট্যাপলিং করা যাবে না। মূল্যমান নির্বিশেষে (১০০০ টাকা মূল্যমানের নোট ব্যতীত) সকল নতুন ও পুনঃপ্রচলনযোগ্য নোট প্যাকেট ২৫ মিঃ মিঃ হতে ৩০ মিঃ মিঃ প্রশস্ত পলিমার টেপ অথবা পলিমারযুক্ত পুরু কাগজের টেপ দ্বারা ব্যান্ডিং করতে হবে।

তফসিলি ব্যাংকসমূহ তাদের নোটের নিরাপত্তার স্বার্থে বিশ্বের অন্যান্য দেশে ব্যাংক নোট ব্যান্ডিং এ ব্যবহৃত আরো উন্নত প্রযুক্তির অনুসরণ করতে পারে। তবে তা যেন বর্ণিত ব্যান্ডিং এর চেয়ে কার্যকর হয় তা নিশ্চিত করতে হবে।

১০০০ টাকা মূল্যমানের নোটের বিষয়ে ডিমিএম সার্কুলার নং-০২/২০১৬ এ বর্ণিত নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930