সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

শেষ কবে শারীরিক সম্পর্ক করেছেন জানাবে ফেসবুক!

প্রযুক্তি ডেস্ক :

ফেসবুকের জন্য আমাদের জীবনের অনেক কাজ যেমন সহজ হয়ে গেছে তেমন এর জন্য ব্যাহতও হচ্ছে আমাদের জীবনের নিরাপত্তা।

ফেসবুক আপনার কী কী গোপন তথ্য জানে, তা যদি আপনি জানতেন তাহলে অবাক হয়ে ফেসবুক চালনা বন্ধ করে দিতেন।

আপনার খুব কাছের বন্ধুও যে সিক্রেটটি আপনার জানে না সেটাও জানে ফেসবুক! এমনকি শেষ কবে আ‌পনি শারীরিক সম্পর্ক করেছেন, তাও জানে ফেসবুক!

পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে, মেনস্ট্রুয়েশন ট্র্যাকিং-এর জনপ্রিয় অ্যাপ Maya আর MIA এই গোপন খবর ফাঁস করার কাজ করছে। এই তথ্য জানিয়েছে ব্রিটেনের গোপনীয়তা বিষয়ক তদন্ত সংস্থা প্রাইভেসি ইন্টারন্যাশনাল।

যারা এই দু’টি অ্যাপ ব্যবহার করেন তাদের কোন গোপন কথাই আর গোপন থাকবে না।

Maya আর MIA অ্যাপ দু’টি মেনস্ট্রুয়েশন ট্র্যাকিং-এর কাজ করে। অনেকে এই অ্যাপের সাহায্যে গর্ভধারণ করার সঠিক সময় জানার জন্যও ব্যবহার করেন।

তাই এই অ্যাপে আপনাকে যাবতীয় গোপন কথাই জানাতে হয়। সেই সব তথ্যই এই অ্যাপগুলো ফেসবুক ও অন্যান্যদের কাছে ফাঁস করে দেয়।

এই অ্যাপে ব্যবহারকারীরা নিজের গোপন তথ্য জানায়। যেমন- কবে কবে তিনি শারীরিক সম্পর্ক করছেন, কবে ঋতুচক্র শুরু হয়েছে, কোন ধরণের কনট্রাসেপটিভ ব্যবহার করেছেন।

প্রাইভেস পলিসি সাইন করানোর আগেই এই সব তথ্য দিতে হয়। এভাবেই তৈরি করা হয়েছে অ্যাপ দুটি। আর তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই সেই সব তথ্য ফেসবুককে পাঠিয়ে দেয় এই অ্যাপ দুটো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930