সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ঘন্টা বাজিয়ে খাবার চাইছে বিড়াল!

এক্সক্লুসিভ ডেস্ক :

নির্দিষ্ট সময়ে ঘণ্টা বাজিয়ে কুকুরকে খেতে দিয়ে প্রতিবর্ত ক্রিয়া প্রমাণ করেছিলেন ইভান পাভলভ। পরীক্ষায় দেখা গিয়েছিল, বেশ কয়েক দিন ধরে একটা নির্দিষ্ট সময়ে ঘণ্টা বাজিয়ে খাবার দেওয়ার ফলে স্বয়ংক্রিয়ভাবেই প্রতিদিন ওই সময়ে লালা নিঃস্বরণ হচ্ছে কুকুরের। কিন্তু এ ক্ষেত্রে উল্টে গেল গোটা ঘটনাটাই। ঘণ্টা বাজিয়ে এ বার মানুষের কাছ থেকেই খাবার চাইল দু’টি বিড়াল।

সম্প্রতি টুইটারে এমনই একটা ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, টেবলে খাবারের থালা সামনে নিয়ে বসে রয়েছে দু’টি বিড়াল। পাশেই রয়েছে দু’টি ঘণ্টা। বিড়াল দু’টি বারবার ঘণ্টা বাজিয়ে খাবার চাইছে। সেই মতো তাদের খাবার দেওয়াও হচ্ছে।

এমন একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। কেউ বলছেন, “মানুষকে সঠিক প্রশিক্ষণ দিতে পেরেছে বিড়াল দু’টো। অভিনন্দন। ” কেউ বা বলছেন, ‘‘এই বিড়ালদের দেখে বিজ্ঞানীদের শেখা উচিত। ’’ অন্য দিকে ব্রিটিশ শ্রমিক সংগঠনের নেতা টম ওয়াটসন লিখেছেন, ‘‘ভিডিওটি না দেখে থাকতে পারলাম না। ’’ পশু বিশেষজ্ঞ গিউলিয়া ক্রোচ লেখেন, ‘‘অনেক দিন পর এত সুন্দর একটা ভিডিও দেখলাম! সূত্র: আনন্দবাজার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930