সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া
মাদক ব্যবসায়ী বাংলা কামাল (৩৫)।

লক্ষ্মীপুরে ৩৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে ৩৩০ পিস ইয়াবাসহ পেশাদার ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার শাকচর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-শাকচর গ্রামের সিরাজ সওদাগরের পুত্র মোঃ অপু (৩০) ও একই গ্রামের মন্তাজুর রহমানের পুত্র বাংলা কামাল (৩৫)।

মাদক ব্যবসায়ী মোঃ অপু (৩০)।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. মোক্তার হোসেন জানান, মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একদল সদস্য শাকচর এলাকায় রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালায়। এরপর ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মাদক ব্যবসায়ী মোঃ অপু ও বাংলা কামালকে ধাওয়া করে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী চালিয়ে অপুর কাছ থেকে ২৩০ পিস ও বাংলা কামালের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ধৃত আসামিদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930