সোমবার ২২শে জুন, ২০২৬ ইং ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

আকাশবার্তা ডেস্ক :

জয়পুরহাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন ১৯ বছরের এক তরুণী। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে পাঁচবিবি উপজেলার ছালাখুর গ্রামের প্রেমিক শফিকুল ইসলাম বাড়িতে অনশন শুরু করেছেন তিনি।

এদিকে ওই তরুণী অনশনে বসার আগেই শফিকুলের বাড়িতে তালা ঝুলতে দেখা গেছে।

জানা গেছে, ওই প্রেমিকার আসার খবর পেয়ে প্রেমিক শফিকুল ইসলাম আগে থেকেই তার বাবা-মাসহ পরিবারের সবাইকে নিয়ে পালিয়ে গেছেন। শফিকুলের বাবার নাম আনোয়ার হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ওই তরুণীর সঙ্গে শফিকুল ইসলামের (৩০) ঢাকায় একটি গার্মেন্টেসে চাকরির সুবাদে পরিচয় হয়। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

অনশনরত ওই তরুণী বলেন, আমার আর শফিকুলের মধ্যে এক বছর ধরে প্রেমের সম্পর্ক। এরই মধ্যে বিয়ের কথা বলে একাধিকবার আমার সঙ্গে শারীরিক সম্পর্কও করেছে। এছাড়াও নানা অজুহাত দেখিয়ে আমার কাছ থেকে প্রায় এক লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

তিনি বলেন, এই পরিস্থিতিতে শফিকুলকে বিয়ের জন্য চাপ দিলে ঢাকায় পালিয়ে যায়। তাই কোনো উপায় না পেয়ে শফিকুলের খালু সাইদুলকে সঙ্গে নিয়ে সকালে তার বাড়িতে এসেছি।

ওই তরুণী আরো বলেন, আমি বাড়িতে আসার আগেই শফিকুল তার পরিবারের সবাইকে নিয়ে পালিয়ে গেছে। শফিকুল ছাড়া কোন উপায় নেই আমার। সে এখন আমাকে বিয়ে না করলে আত্মহত্যা করা ছাড়া কোন পথ বাকি নেই।

স্থানীয়রা জানান, এর আগেও শফিকুল একাধিক মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে। তার সঠিক বিচারের দাবি জানাই।

পাঁচবিবি থানার ওসি মুনসুর রহমান বলেন, এরই মধ্যে মেয়েটির নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। মেয়েটি লিখিত অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০