সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে ভূমিদস্যুদের কবলে পড়ে ভিটেমাটি হারালো এক প্রতিবন্ধী পরিবার

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামে এক প্রতিবন্ধী নারী ও তার মা-বাবাকে মারধর করে জোরপূর্বক তাদের বসতঘর দখলের অভিযোগ উঠেছে। ভূমিদস্যুরা একই গ্রামের মো. সিরাজের ছেলে ওবায়দুর রহমান আবু, সাইফুল, আজাদ, সায়মন, সিদ্দিক উল্লার ছেলে মনির হোসেন সুমন, শফি উল্লার ছেলে মোসলেহ উদ্দিন, বাবুল মিয়ার ছেলে তানভির সিকদার ও আনোয়ার উল্লার ছেলে নুরুল হুদা।

রোবার (২২ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী মো. তারেক লিখিত অভিযোগে বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে আমরা যে জমিতে বসবাস করে আসছি, তা দখল করতে উঠে পড়ে লেগেছে ভূমিদস্যুরা।

গত একমাসে একাধিকবার ভূমিদস্যুরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বসতভিটা দখল করতে আসে। এ সময় তাদের বাধা দিলে আমার বাবা-মা, প্রতিবন্ধী বোন ও ভাগনিকে এলোপাতাড়ি মারধর করা হয়। তারা আমাদের বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা করে।

পরে ৯৯৯-এ কল করে আমরা পুলিশের সহযোগিতা চাই। কিন্তু পরবর্তীতে ভূমিদস্যুরা পুলিশকে ম্যানেজ করে আমাদেরকে হত্যার হুমকি দেয়। তিনি আরো জানান, কলেজে যাওয়া-আসার পথে আমার ভাগনিকে ইভটিজিংসহ নানাভাবে হয়রানি করছে তারা। এরপর গত ৩ জুন আমাদের বসতঘরে হামলা চালায়। গত ৪ আগস্ট চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ করেও কোনো সমাধান পাইনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930