সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

বাতাস দেয়ার সঙ্গে মশা তাড়াবে স্মার্ট সিলিং ফ্যান

তথ্যপ্রযুক্তি ডেস্ক :

ফ্যানের মতো দেবে ঠান্ডা বাতাস। একই সঙ্গে ঘর থেকে মশাও দূর করবে। এমনই এক স্মার্ট সিলিং ফ্যান নিয়ে এলো এলজি।

ফ্যানটির বিশেষ সুবিধা হলো মসকিউটো অ্যাওয়ে নামের একটি বিশেষ টেকনোলোজি। যার কারণে ফ্যানটি বাতাসের সঙ্গে মশা তাড়ানোর কাজও করবে। এছাড়াও ফ্যানে স্পিড মোড থাকায় রাতে আপনি ঘুমিয়ে গেলেও ঘরের তাপমাত্রা অনুযায়ী সেটি গতি নির্ধারিত হবে।

ফ্যানের বিশেষত্ব হলো, পূর্ণ গতিতে চললেও তাতে কোনো আওয়াজ হবে না। এছাড়াও ফ্যানে থাকবে ওয়াফাই সংযোগ সক্ষমতা। তাই এটি অ্যামাজন অ্যালেক্সা আর গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করে। ফলে অনেক কাজ করা যাবে সেটির মাধ্যমে।

এছাড়াও ফ্যানে রয়েছে স্মার্ট থিংকিং অ্যাপ। ওই অ্যাপের সাহায্যে ব্যবহারকারীরা খুব সহজেই নিজেদের স্মার্টফোন বা ট্যাবলেট থেকে এই ফ্যানটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন।

ফ্যানটিতে রয়েছে ইনস্ট্যান্ট অব থিংস সাপোর্ট এবং ডুয়াল ওয়িং ফ্যান ব্লেড। এছাড়া ফ্যানে থাকছে এলইডি ডিসপ্লে। ফ্যানের ভেতরে রয়েছে অ্যাডভানসড ইনভার্টার মোটর, যার ফলে এই ফ্যানের নিরাপত্তা ও স্থায়ীত্ব অনেক বেশি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930