সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

বেগমগঞ্জে হত্যা মামলার আসামি কিরিচ দুলাল গ্রেফতার

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর বেগমগঞ্জে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. দুলাল ওরফে কিরিচ দুলালকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। সোমবার রাত ২টায় উপজেলার আলাইয়ারপুর ইউপির রমণীরহাট চৌরাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুলাল (৪০) একই ইউপির মোসাকপুর গ্রামের মৃত মফিজ উল্যার পুত্র। র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব জানায়, হত্যা মামলার আসামি দুলাল রমণীরহাট বাজারে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক কল্লোল কুমার দত্তের নেতৃত্বে একদল র‌্যাব সদস্য ওই বাজারে অভিযান চালায়। একপর্যায়ে রমণীরহাট চৌরাস্তা সংলগ্ন সোলায়মান ডাক্তারের ওষুধ দোকান থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।

উল্লেখ্য, আসামি দুলালের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় আরো একটি মামলা তদন্তাধীন রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031