সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে ৪ ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

মাইক্রোবাস ও ক্যামেরায় টেলিভিশন চ্যানেলের লোগো ব্যবহার করে সাংবাদিক সেজে লক্ষ্মীপুরে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড পর্যবেক্ষণের নামে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়ে ৪ ভুয়া সাংবাদিক। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে রামগতি জনস্বাস্থ্য প্রকৌশলীর গেস্ট হাউজ থেকে তাদেরকে আটক করে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস, ক্যামেরা, চার্জার, পেনড্রাইভ, বিজয় টিভির লোগো ও তিনটি ভুয়া আইডি কার্ড জব্দ করা হয়।

আটকদের মধ্যে রিয়াদ হোসেন (২৫) শরীয়তপুর জেলার ডামুড্ডা এলাকার বাসিন্দা মৃত মো. দুলাল হোসেনের ছেলে, সুমন রানা (২৯) নওগাঁ জেলার আত্রাই এলাকার বাসিন্দা আবদুল খালেক সরদারের ছেলে, ইব্রাহিম (২৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা এলাকার বাসিন্দা বাদল মিয়ার ছেলে ও সাইফুল ইসলাম (২৫) নোয়াখালী জেলার পশ্চিম রাধারামপুর এলাকার বাসিন্দা রিয়াজ উদ্দিনের ছেলে। বিজয় টিভির লক্ষ্মীপুর প্রতিনিধি সোহেল মাহমুদ মিলন বাদি হয়ে রামগতি থানায় ৪ প্রতারকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, বেসরকারি টেলিভিশন চ্যানেল বিজয় টিভির স্টাফ রিপোর্টার পরিচয় দিয়ে ওই চার প্রতারক রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে রামগতি জনস্বাস্থ্য প্রকৌশলীর গেস্ট হাউজে ওঠে। পরদিন একটি মাইক্রোবাসে বিজয় টিভির লোগো লাগিয়ে পুরো রামগতি শহর ঘুরে বেড়ান। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাদের সঙ্গে তারা দেখা করেন। তারা সরকারের উন্নয়নমূলক কাজ পর্যবেক্ষণ করে প্রতিবেদন করার জন্য বিজয়টিভির হেড অফিস ঢাকা থেকে এসেছেন বলে স্থানীয়দের পরিচয় দেন। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়াসহ অনৈতিক সুবিধা আদায় করার চেষ্টা করেন তারা।

খবর পেয়ে বিজয় টিভির প্রতিনিধি সোহেল মাহমুদ মিলন তাদের সম্পর্কে খোঁজখবর নেন। সাংবাদিক পরিচয়ধারী ৪ প্রতারক সম্পর্কে নিশ্চিত হওয়ার পর পুলিশকে বিষয়টি জানান তিনি। পরে জনস্বাস্থ্য প্রকৌশলীর গেস্ট হাউজ থেকে তাদেরকে আটক করে পুলিশ।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ৪ যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের প্রতারণার বিষয়টি স্বীকার করে। তারা এরআগেও বিভিন্ন চ্যানেলের লোগো ব্যবহার করে একাধিক এলাকায় গিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930