সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

৫৮ টাকা দরে পেঁয়াজ কিনে ৯০ টাকায় বিক্রি

নিজস্ব প্রতিবেদক :

৫৮ টাকা দরে পেঁয়াজ কিনে ৯০ টাকায় বিক্রি করায় এক আড়ৎদার ব্যবসায়ীর ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। লক্ষ্মীপুর জেলা শহরের সোনালী স্টোর নামীয় ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক লাতু মিয়াকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করে তাকে সর্তক করে দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

বুধবার বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল এই অভিযান পরিচালনা করেন।

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জমজম মিষ্টি দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় ২০ হাজার টাকাসহ ৪টি প্রতিষ্ঠানের ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পেঁয়াজ নিয়ে সিন্ডিকেটের বিরুদ্ধে লক্ষ্মীপুরে অভিযান অব্যাহত থাকবে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও নিরাপদ খাদ্য আইনে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930