সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

চন্দ্রগঞ্জে গাঁজাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ২৫০ গ্রাম গাঁজাসহ হত্যা মামলার আসামি ও নাছির বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মিজানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ এপ্রিল) রাত ৮টায় চন্দ্রগঞ্জ ইউপির দেওপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। মিজান (১৮) একই গ্রামের কাসেম প্রকাশ কুলি কাসেমের ছেলে। তার বিরুদ্ধে হঠাৎ নেতা আবু হত্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, নাছির বাহিনীর অন্যতম সদস্য ও হঠাৎ নেতা আবু হত্যা মামলার আসামি মিজান নিজবাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার এসআই মো. মোতাহের হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স দেওপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় তার বসতঘর থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে থানা নিয়ে আসে পুলিশ। মঙ্গলবার সকালে আদালতে হাজির করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়।

চন্দ্রগঞ্জ থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া, হত্যা মামলার আসামি মিজানকে গাঁজাসহ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031