রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি
প্রতিকী ছবি।

যুবকের ধর্ষণে ষষ্ঠ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

আকাশবার্তা ডেস্ক :

গাজীপুরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লোকমান হোসেন জানান, ছাত্রীর পরিবার তার কাছে আড়াবাড়ি এলাকার মো. ফয়সাল মিয়া (২২) নামে এক তরুণের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। তিনি তাদের আইনি সহায়তা নিতে বলেছেন বলে জানান।

ছাত্রীর বাবার অভিযোগ, কয়েকদিন আগে তার মেয়ে স্কুলে ক্লাস চালাকালে অসুস্থ হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে পরীক্ষার পরামর্শ দেন। পরীক্ষায় সে দুই মাসের অন্তঃসত্ত্বা বলে ধরা পড়ে। লজ্জায় সে ধর্ষণের কথা গোপন রেখেছিল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসার পর সে বাড়িতেই আছে। লজ্জায় এখন আর সে স্কুলে যাচ্ছে না।

তার মেয়ে পুরোপুরি সুস্থ হয়নি জানিয়ে তিনি বলেন, সুস্থ হলে মেয়েকে নিয়ে থানায় অভিযোগ দেবেন।

মৌচাক পুলিশ ফাঁড়ি এসআই জামাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, এই বিষয়ে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০