সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

উন্মোচনের আগেই দাম ফাঁস!

তথ্যপ্রযুক্তি ডেস্ক :

এখনো বাজারে আসেনি গুগল পিক্সেল ৪ এবং ৪এক্সএল। গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করার অভিনব পদ্ধতিসহ নানা সুবিধা থাকছে এ দুটো ফোনে। আগামী কিছুদিনের মধ্যে বাজারে আসার কথা ফোন দুটির। তবে তার আগেই ফাঁস হয়েছে ডিভাইস দু’টির কানাডিয়ান বাজার মূল্য।

সম্প্রতি টুইটারে ডিভাইসটির দাম ফাঁস করেছেন ইভান ব্লাস। তিনি জানান, পিক্সেল ৪-এর ৬৪ গিগাবাইট সংস্করণের বাজার মূল্য শুরু হবে ১০৪৯.৯৫ কানাডিয়ান ডলার। আর ডিভাইসটির ১২৮ গিগাবাইট মডেলের দাম বলা হয়েছে ১১৯৯.৯৫ কানাডিয়ান ডলার।

এছাড়া পিক্সেল ৪ এক্সএল-এর ৬৪ গিগাবাইট মডেলের বাজার মূল্য বলা হচ্ছে ১১৯৯.৯৫ কানাডিয়ান ডলার এবং ১২৮ গিগাবাইট মডেলের দাম ১৩৫৯.৯৫ কানাডিয়ান ডলার।

জানা গেছে, নতুন পিক্সেল ডিভাইসে ছয় গিগাবাইট র‍্যামের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর রাখা হবে। ডিভাইস্টির পেছনে থাকবে ডুয়াল ক্যামেরা ব্যবস্থা। এর মধ্যে মূল সেন্সরটি ১২ মেগাপিক্সেল এবং অন্যটি ১৬ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। পিক্সেল ৪ ও পিক্সেল ৪ এক্সএলে বেশ কয়েকটি নতুন ফিচারের দেখা মিলবে।

এদিকে আগামী ১৫ অক্টোবর এক ইভেন্ট ফোন দুটি উন্মোচন করতে পারে গুগল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930