মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ধর্ষণের দৃশ্য ভিডিও করে ফের ধর্ষণ করতো এই পাষণ্ড

আকাশবার্তা ডেস্ক :

নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় সাত বছরের এক শিশুকে টানা পাঁচ মাস ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ করার অভিযোগে ধর্ষক কবির হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

গেল শুক্রবার গভীর রাতে ধর্ষক এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় শিশুর পরিবার ও এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ শহরের উত্তর চাষাঢ়া থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় মোবাইলে ধারণকৃত ধর্ষণের ভিডিও চিত্র কবির হোসেনের কাছ থেকে জব্দ করে পুলিশ।

গ্রেপ্তার কবির হোসেন চাঁদপুর জেলার উত্তর মতলব থানার উত্তর রামপুরা এলাকার আব্দুল হান্নান ওরফে হান্নু মিয়ার ছেলে। এ ঘটনায় শনিবার সকালে ধর্ষণের শিকার শিশুর বাবা বাদী হয়ে ধর্ষক কবির হোসেনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।

মামলা সূত্রে জানা গেছে, চাঁদপুরের উত্তর মতলব থানার উত্তর রামপুরা এলাকার জনৈক এক ব্যবসায়ী স্বপরিবার নিয়ে ফতুল্লার ভূইগড় খোকনের ভাড়াটিয়া বাসায় বসবাস করে একই এলাকায় একটি দোকান নিয়ে হালুয়া-রুটি বিক্রি করে। তার গ্রামের বাড়ি প্রতিবেশী আব্দুল হান্নান ওরফে হান্নু মিয়ার ছেলে কবির হোসেনকে গ্রামের বাড়ি থেকে এনে হালুয়া-রুটির দোকানে কর্মচারী হিসেবে রাখে। আর কবিরকে থাকার জন্য একই বাড়িতে একটি রুম ভাড়া নিয়ে দেয়।

জনৈক ব্যবসায়ীর সাত বছরের একটি শিশু কন্যা রয়েছে। আর কাজ করার সুবাদে কবিরের মালিকের পরিবারের সঙ্গে সু-সম্পর্ক গড়ে উঠে।

একপর্যায়ে মালিকের সাত বছরের শিশুর দিকে কুনজর পড়ে কবিরের। চলতি বছরের মে মাস থেকে কবির শিশুটিকে বিভিন্ন প্রলোভনে তার রুমে নিয়ে ধর্ষণ করে এবং ধর্ষণের চিত্র মোবাইলে ভিডিও ধারণ করে। দীর্ঘ পাঁচ মাস ধরে এভাবে শিশুটিকে পর্যায়ক্রমে ধর্ষণ করে আসছিল কবির। এমনকি শিশুটিকে বিভিন্ন স্থানে বেড়াতে নিয়ে যায়। সেখানে নিয়েও কবির শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায়।

গেল বৃহস্পতিবার হঠাৎ কবিরের লালসার শিকার শিশুটি পুরো ঘটনা তার মাকে জানায়। পরে কবির যখন জানতে পারে শিশুটি বিষয়গুলো তার মাকে জানিয়ে দিয়েছে তখন শুক্রবার রাতে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সহায়তায় কবিরকে দৌড়ে আটক করে পুলিশকে সংবাদ দিয়ে তাদের হাতে সোপর্দ করে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোদাচ্ছের হোসেন জানান, শিশুটিকে যেভাবে ধর্ষণ করেছে তা চলচিত্রের ফিল্মকেও হার মানিয়ে দিয়েছে। দীর্ঘদিনের পরিকল্পনা মোতাবেক কবির হোসেন শিশুটিকে ধর্ষণ করেছে। তিনি আরও জানান, শিশুটির সঙ্গে কতটুকু জঘন্যভাবে নির্যাতন করা হয়েছে মোবাইলে ধারণকৃত ভিডিও না দেখলে বোঝা যেত না।

শিশুটিকে ধর্ষণ করে ধর্ষণের ভিডিও ধারণ করার অপরাধে কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাকে সাত দিনের রিমান্ড চেয়ে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০