সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

ভেঙে ফেলা হচ্ছে রাজমনি সিনেমা

বিনোদন ডেস্ক :

হাজারো ইতিহাসের সাক্ষী রাজধানীর কাকরাইলে অবস্থিত রাজমনি সিনেমা হল। এবার সেই হলটি ভেঙে ফেলা হচ্ছে।

এরই মধ্যে রোববার (১৩ অক্টোবর) সিনেমা হল থেকে মেশিন, সার্ভার খুলে ফেলা হয়েছে।

জানা গেছে, আগামী সপ্তাহে ভেঙে ফেলার কাজ শুরু হবে সিনেমা হলটির। সিনেমা হলের মালিক মুক্তিযোদ্ধা আহসানউল্লাহ মনির ভাতিজা মোহাম্মাদ শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশের সিনেমার অবস্থা খুব খারাপ সেজন্য হলটি আর চালানো সম্ভব হচ্ছে না। খুব দ্রুত হলটি ভেঙ্গে ফেলে কর্পোরেট ভবন নির্মাণ করা হবে।

এদিকে গুঞ্জন উঠেছে, রাজমনি সিনেমা হল ভেঙ্গে সেখানে সিনেপ্লেক্স নির্মাণ করা হবে। কিন্তু সেই খবরটি আসলেই সত্যি নয়। সেখানে কর্পোরেট ভবন নির্মাণ করা হবে।

প্রসঙ্গত, ১৯৮৩ সালে রাজমনি সিনেমা হল নির্মাণ করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930