সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

জাল ভোট দেয়ায় উত্তেজনা, গুলিতে নিহত ১

আকাশবার্তা ডেস্ক :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে নির্বাচনে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির গুলিতে একজন নিহত হয়েছেন। এঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (১৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে ঘুমধুম ইউনিয়নের ফাতরার ঝিরির একটি কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মং‌কিসা চাকমা। আহত হয়েছেন অংচাই মং মারমা।

বিষয়টি নিশ্চিত করে প্রিজাই‌ডিং অফিসার এমদাদ উল্লাহ মো.ওসমান জানান, কিছু লোক কেন্দ্রে জাল ভোট দিতে আসে। এসময় স্থানীয় লোকজন তাদের বাধা দেয়। এ নিয়ে আরও অনেকেই সমবেত হওয়ার চেষ্টা করলে কেন্দ্রের বাইরে দায়িত্বরত বিজিবি সদস্যরা গুলি চালান।

পরে গুলিবিদ্ধ হয়ে একজন মারা যান। এই ঘটনার পর ওই কেন্দ্রের ভোট বন্ধ হয়ে গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930