মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

টাকার জন্য অন্তঃসত্ত্বা মা-মেয়েকে খুন

আকাশবার্তা ডেস্ক :

টাঙ্গাইলের ভাল্লুককান্দী গ্রামে অন্তঃসত্ত্বা মা ও তার চার বছরের মেয়েকে গলা কেটে ও কুপিয়ে খুনের ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত লাকী বেগম ওই গ্রামের আলামিনের স্ত্রী ও শিশু আলিফা তাদের চার বছরের মেয়ে।

রোববার (১৪ অক্টোবর) রাতেই তাকে একই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি নিহত লাকি বেগমের স্বামীর বন্ধু টাঙ্গাইল শহরের চরপাতুলি এলাকার মৃত সুকুম উদ্দিনের ছেলে রাইজ উদ্দিন। তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তার বাড়ির পাশের মুরগির ঘর থেকে নগদ সাত লাখ ৭৭ হাজার টাকা ও ঘরের ভেতর থেকে ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছোরা পাশের এক ধানক্ষেত থেকে এবং হত্যাকাণ্ডের সময় আসামির পরনে থাকা রক্তাক্ত শার্ট ও লুঙ্গিও উদ্ধার করা হয়।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরের দিকে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

পুলিশ সুপার গণমাধ্যমকে বলেন, আসামিকে প্রথমে সন্দেহভাজন হিসেবে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায় সে হত্যাকাণ্ডের সঙ্গে নিজে জড়িত থাকার কথা স্বীকার করে। টাকার জন্যই সে হত্যাকাণ্ড ঘটিয়েছে উল্লেখ করে পুরো ঘটনা খুলে বলে। তাকে সোমবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার জন্য আদালতে পাঠানো হয়।

প্রসঙ্গত, টাঙ্গাইল শহরের ভাল্লুককান্দী এলাকায় শনিবার দিবাগত রাতে ব্যবসায়ী আলামিনের স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা লাকি বেগম ও তার চার বছরের কন্যা আলিফাকে হত্যা করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০