সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

দুই বস্তা ইলিশসহ জনতার হাতে আটক ৩ পুলিশ

আকাশবার্তা ডেস্ক :

শরীয়তপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ পরিবহনের সময় ৩ পুলিশ সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। 

আটককৃত পুলিশের এটিএসআই মন্টু হোসেন, কনস্টেবল সঞ্জিত সমাদ্দার ও কনস্টেবল হৃদয়কে সাময়িক বরখাস্ত করেছে জেলা পুলিশ। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে জেলা শহরের সদর হাসপাতালের সামনে দিয়ে ৪টি মোটরসাইকেলে ইলিশ মাছ নিয়ে যেতে দেখে মোটরসাইকেল আরোহীদের পিছু নেয় স্থানীয় জনতা।

পরে পানি উন্নয়ন বোর্ড ও পুলিশ লাইন্সের সামনে তাদের গতিরোধ করে তল্লাশি করে ২টি মোটরসাইকেলে থাকা ২টি বস্তা ভর্তি অন্তত দুইশ’ ইলিশ মাছসহ পুলিশের তিন সদস্যকে আটক করে স্থানীয়রা। এসময় অপর ২ মোটরসাইকেলসহ বাকি সদস্যরা পালিয়ে যায়। 

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার। আটক পুলিশ সদস্যদের পুলিশ লাইন্সে নিয়ে যায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

রাত সাড়ে ১২টার দিকে পুলিশ সুপার আব্দুল মোমেন আটক হওয়া তিন পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্ত করার বিষয়টি উপস্থিত গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন।

সূত্র : আরটিভি অনলাইন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930