মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

রায়পুরে নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার

প্রতিনিধি, রায়পুর (লক্ষ্মীপুর) :

লক্ষ্মীপুরের রায়পুরে মাহফুজা বেগম (৫৫) নামের এক বৃদ্ধ মহিলার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে সুপারী বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মাহফুজা বেগম কেরোয়া ইউনিয়নের দক্ষিণ কেরোয়া গ্রামের ১নং ওয়র্ডের আমিন উল্যা মুন্সি বাড়ির মৃত বাহার উল্যার স্ত্রী।

নিহতের বড় ছেলে আবদুল কুদ্দুস রিপন গনমাধ্যম কর্মীদের জানান, আমার মা মাহফুজা বেগম গত বুধবার বিকেলে ডায়াবেটিসজনিত কারণে রাস্তায় হাঁটতে বের হলে তিনি আর বাড়িতে ফেরেননি।

অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পাওয়া স্থানীয় এলাকায় ও মসজিদের মাইকের মাধ্যমে হারানো ঘোষণা দেয়া হয় এবং রায়পুর থানায় সাধারণ ডায়েরি করা হয়। মায়ের গলায়, হাতে, কানে মিলিয়ে ২ ভরি স্বর্ণ ছিল। মায়ের লাশের সাথে স্বর্ণগুলো পাওয়া যায়নি।

বৃহস্পতিবার ভোরে আমাদের বাড়ির পাশে সুপারির বাগানে পুকুরপাড়ে বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা আমাদের খবর দিলে আমরা পুলিশকে বিষয়টি অবহিত করি। সম্ভবত স্বর্ণের জন্যই মাকে খুন করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে এ নির্মম হত্যার কঠিন বিচার চাই।

মুঠোফোনে যোগাযোগ করা হলে রায়পুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) শিপন বড়ুয়া বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। তবে লাশের ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর রহস্য জানা যাবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০