সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ময়মনসিংহে লাগেজে দেহ, কুড়িগ্রামে পলিথিনে পা!

আকাশবার্তা ডেস্ক :

ময়মনসিংহে লাগেজের ভেতর থেকে হাত-পা ও মাথাবিহীন যে ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে তার সঙ্গে কুড়িগ্রামে উদ্ধার হওয়া খণ্ডিত পায়ের যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

এর আগে রোববার (২০ অক্টোবর) রাত থেকে মহাসড়কে পরিত্যক্ত অবস্থায় পাওয়া একটি লাগেজ নিয়ে রহস্যের সৃষ্টি হয়। পরে সোমবার সকালে লাগেজের ভেতর থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।

অপরদিকে সোমবার সকালে কুড়িগ্রামের বেলগাছার একটি পুকুরের পাড় থেকে খণ্ডিত পা উদ্ধার করা হয়।

এ বিষয়ে বেলগাছার ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, শরীরের বাকি অংশ পুকুরে আছে কিনা তা দেখতে জাল দিয়ে পুকুরে তল্লাশি করেও শরীরের অন্য কোনো অংশ পাওয়া যায়নি।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ওসি মাহফুজার রহমান জানান, কোমড় থেকে বিচ্ছিন্ন পা থানায় আনা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পায়ের অংশ ময়মনসিংহে উদ্ধার হওয়া ব্যক্তির।

তিনি আরো জানান, ময়মনসিংহ থেকে উদ্ধার হওয়া ব্যক্তির ডিএনএ নমুনার সঙ্গে উদ্ধার হওয়া পায়ের অংশের ডিএনএ নমুনার প্রতিবেদন মিলিয়ে দেখলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। আমরা এখন ডিএনএ নমুনা সংগ্রহের ব্যবস্থা করছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930