সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

নিজস্ব প্রতিবেদক :

“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে কমিউনিটি পুলিশিং ডে’ উপলক্ষে কুমিল্লা রিজিয়নের আওতাধীন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানায় এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনায় সভাপতিত্ব এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুজাহিদুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মো. খোকন, সমাজসেবক ওহিদুজ্জামান বেগ বাবলু প্রমুখ।

বক্তারা বলেন, জনগণের সেতুবন্ধন হিসেবে কমিউনিটি পুলিশিং কাজ করবে এই উদ্দেশ্য নিয়েই কমিউনিটি পুলিশিং গঠন করা হয়েছে। অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং জনসচেতনতা সৃষ্টি করে সমাজ থেকে সকল অন্যায়, অপরাধ দূর করবে এটাই আমাদের প্রত্যাশা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930