মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা
ফাইল ছবি।

কবুতর খেয়ে ফেলায় বিড়ালের ফাঁসি, মামলা

এক্সক্লুসিভ ডেস্ক :

নারায়ণগঞ্জে কবুতর খেয়ে ফেলার অপরাধে একটি বিড়ালকে ফাঁসি দিয়ে হত্যা করে ফেসবুকে ভিডিও দেওয়ার ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে।

গতকাল রোববার দুপুরে প্রাণী কল্যাণ নিয়ে কাজ করা সংস্থা এএলবির হেড অব অপারেশন কর্মকর্তা ফারজানা জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় নারায়ণগঞ্জ বন্দরের মদনগঞ্জ বসুন্ধরা এলাকার আনোয়ার হোসেনের ছেলে রাব্বি হাসানকে আসামি করা হয়েছে।

জানা গেছে, রাব্বি হাসানের বেশ কয়েকটি কবুতর গেল ১৩ ও ২৩ অক্টোবর বিড়ালটি মেরে ফেলে। এ ঘটনায় রাব্বি রেগে গিয়ে বিড়ালটিকে ধরে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে এবং হত্যার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে। তার দেওয়া এ পোস্ট ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

ফেসবুকের এ পোস্টটি বাংলাদেশ এএলবির চোখে পড়লে তারা রোববার ঘটনাস্থল পরিদর্শন করেন ও বিষয়টি পর্যবেক্ষণ করেন।

পরে তারা বন্দর খানায় এসে প্রাণী কল্যাণ আইন ২০১৯ ধারার সাত এর দুই নম্বর উপধারায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে মামলার বাদী ফারজানা জামান বলেন, কবুতর খেয়ে ফেলা বিড়ালের অপরাধ নয়। এটা বিড়ালের সহজাত স্বভাব। কিন্তু আমরা যদি বিড়াল বা অন্য কোনও প্রাণী হত্যা করি তা শাস্তিযোগ্য অপরাধ।

মামলা দায়েরের পর থেকে বিড়াল হত্যাকারী রাব্বি পলাতক রয়েছেন বলে জানা গেছে।

মামলার ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আমরা অভিযোগ পেয়েছি। বিড়াল হত্যাকারীকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০