সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জেনারেল পোল্টি একাদশ চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ক্লাবের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে মান্দারী উচ্চ বিদ্যালয় মাঠে কয়েক হাজার ক্রীড়ামোদির উপস্থিতিতে এ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে ট্রাইব্রেকারে মান্দারী জেনারেল পোল্টি একাদশ ৪-৩ গোলে মান্দারী স্টুডেন্ট ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

মান্দারী ক্লাবের সভাপতি মোশাররফ পাটওয়ারীর সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক এবং চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি প্রার্থী আবু তালেবের সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও লক্ষ্মীপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

বিশেষ অতিথি ছিলেন, জেলা আ.লীগের সহ-সভাপতি ও মান্দারী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহিম, শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল, অর্থবিষয়ক সম্পাদক মো. বেলায়েত হোসেন, সদর উপজেলা আ.লীগের সভাপতি বাবু বিজন বিহারী ঘোষ, যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের আহ্বায়ক এম ছাবির আহম্মেদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানার ওসি (তদন্ত) মফিজ উদ্দিন, সদর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন বিনু, সোহরাব হোসেন রুবেল পাটওয়ারী, দিঘলী ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ লিটন, মান্দারী ইউনিয়ন আ.লীগের সভাপতি মাহবুবুর রহমান রাজু, সাধারণ সম্পাদক মো. মাসুদ প্রভাষক, সাবেক সভাপতি অহিদুজ্জামান বেগ বাবলু, সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নাছির পাটওয়ারী, মান্দারী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. আলমগীর হোসেন, মো. মাসুদ প্রমুখ।

খেলায় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন, মান্দারী ইউনিয়ন আ.লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্বাছ উদ্দিন। এছাড়া রেফারির দায়িত্ব পালন করেছেন জেলা ক্রীড়া সংস্থার অভিজ্ঞ রেফারি ইব্রাহিম খলিল। সহকারী রেফারির দায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল খায়ের, নান্নু, মান্দারী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. ইসমাইল হোসেন।

উল্লেখ্য : মান্দারী ক্লাবের উদ্যোগে গত ২১ সেপ্টেম্বর মান্দারী উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। টুর্ণামেন্টে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৪টি দল অংশ গ্রহণ করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930