মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

কবে আসছে শীত? জানালো আবহাওয়া অফিস

আকাশবার্তা ডেস্ক :

সারাদেশের পরিবেশ এখন শিথিল। মেঘের জটলা কমে দিনের তাপমাত্রা রয়েছে স্বাভাবিক। আপাতত এই মুহূর্তে আর বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই।

ধারণা করা যাচ্ছে, চলতি মাস থেকেই তাপমাত্রা কমতে শুরু করবে। আর শীত আসবে ডিসেম্বরে।

আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সারাদেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস।

তবে আগামী সাত দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন আবহাওয়া অধিদফতর।

এই প্রসঙ্গে আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, এখন থেকে আর তাপমাত্রা বাড়ার সুযোগ নেই বরং তাপমাত্রা পর্যায়ক্রমে কমতে থাকবে। প্রকৃতিতে শীতের প্রভাব পড়তে শুরু করেছে। ফলে ভোররাতে ও সন্ধ্যায় কুয়াশার দেখা মেলবে।

এছাড়াও সামনের দিন থেকে কিছুটা ঠাণ্ডা অনুভূত হবে। ডিসেম্বর থেকে শুরু হবে শীত। শীতের প্রভাব ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকবে।

এদিকে, আজ শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে এবং শনিবার সূর্যোদয় ভোর ৬টা ৫ মিনিটে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০