শনিবার ১৩ই জুন, ২০২৬ ইং ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

প্রতিদিন ৫০ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে পেঁয়াজ সিন্ডিকেট

অর্থ বাণিজ্য ডেস্ক :

গত চার মাসে পেঁয়াজের সিন্ডিকেট করে যে অর্থ হাতিয়ে নেয়া হয়েছে তা দিয়ে দ্বিতীয় বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ সম্ভব বলে মন্তব্য করেছে কনসাস কনজ্যুমার সোসাইটি।

পেঁয়াজের দাম বৃদ্ধির সুযোগ নিয়ে ক্রেতাদের কাছ থেকে সিন্ডিকেট প্রতিদিন প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলেও অভিযোগ করেছে সংগঠনটি।

রোববার (৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ।

পলাশ মাহমুদ জানান, গত ২ জুলাই থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়ানোয় ভোক্তার ক্ষতি হয়েছে ৩ হাজার ১৭৯ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা। চার মাসের মধ্যে আমদানি মূল্য বাড়ায় সিন্ডিকেট জুলাইয়ে হাতিয়ে নিয়েছে ৩৯৭ কোটি ৬৭ লাখ টাকা। আগস্টে ৪৯১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার টাকা, সেপ্টেম্বরে ৮২৫ কোটি ২৬ লাখ ৫০ হাজার টাকা এবং অক্টোবরে এক হাজার ৪৬৪ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়।

এভাবে এক মাসের হিসাব করলে দেখা যাচ্ছে প্রতিদিন প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তারা।

পলাশ মাহমুদ বলেন, খুচরা বাজারে প্রতি কেজি ১২০-১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এর আগে কখনও এত দাম হয়েছে বলে আমাদের জানা নেই। এমনকি কোথাও কোথাও পেঁয়াজ হালি দরে বিক্রি হচ্ছে।

তিনি বলেন, ভারত পেঁয়াজের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে দেশের বাজারে দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হয়। একদিনের মধ্যেই বর্ধিত দামের পেঁয়াজ বাংলাদেশে আসা সম্ভব নয়। এমনকি বর্ধিত দামে কোনও এলসিও খোলা হয়নি। তাহলে সঙ্গে সঙ্গে এর দাম বাড়ে কীভাবে?

তিনি জানান, দেশে বছরে ২৪ লাখ মেট্রিক টন পেঁয়াজের চাহিদা রয়েছে। এর মধ্যে ১৬ লাখ মেট্রিক টনের চাহিদা দেশি পেঁয়াজে পূরণ হয়। কোনও দেশ রফতানি বন্ধ করলে দেশি পেঁয়াজ সরবরাহ বন্ধ হওয়া বা কমে যাওয়ার কোনও কারণ নেই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০