সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

হাতির ছবি তুলতে গিয়ে প্রাণ গেল ফটোগ্রাফারের

এক্সক্লুসিভ ডেস্ক :

ভারতের পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের সাঁকরাইলের খুদমরাই অঞ্চলের আতাডিহার জঙ্গলে হাতির পালের ছবি তুলতে গিয়ে শুঁড়ের আঘাতে এক ফটোগ্রাফের মৃত্যু হয়েছে।

নিহত ওই যুবকের নাম আশিস শীট। রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

আশিসের বাড়ি হাওড়ার আন্দুলের মৌড়ী পাকুরতলায়। তিনি বেসরকারি সংস্থার কর্মী। তার স্ত্রী রুমা সাত মাসের অন্তঃসত্ত্বা।

এদিকে আশিসের মৃত্যুতে পুরোপুরি ভেঙে পড়েছেন অন্তঃসত্ত্বা স্ত্রী। কোনোভাবে তিনি স্বামীর মৃত্যু মেনে নিতে পারছেন না। সন্তান ভূমিষ্ট হওয়ার আগেই স্বামীর এমন মৃত্যুতে রুমার বুকফাটা কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে উঠছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বন্যপ্রাণীর ছবি তোলার নেশা ছিল আশিসের। প্রায়ই পাখি ও অন্যান্য প্রাণীর ছবি ফেসবুকে পোস্ট করতেন।

তবে কখনও হাতির ছবি তুলতে পারেননি বলে বন্ধুমহলে আক্ষেপ করতেন।

তারই ধারাবাহিকতায় রোববার সকালে মামাবাড়ি যাওয়ার আগে চিল্কিগড়ের জঙ্গলে পাখির ছবি তুলতে যান আশিস।

পরে তিনি জানতে পারেন, আতাডিহার জঙ্গলে হাতির দল রয়েছে। গাড়ি নিয়ে বিকেলে সেখানে হাজির হন। বন্ধু ও মামাতো ভাইকে নিয়ে জঙ্গলে ঢোকেন। হাতির দলের ছবি তুলতেও শুরু করেন আশিস।

এক পর্যায়ে একটি হাতি আশিসকে শুঁড় দিয়ে ধাক্কা মারলে তিনি ছিটকে পড়েন। কান দিয়ে রক্তক্ষরণও হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাঁকরাইলের ভাঙাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930