মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

ডা. জাফরুল্লাহ, নঈম নিজাম ও পীর হাবিবের বিরুদ্ধে মামলা

আকাশবার্তা ডেস্ক :

হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

‘মুসলমানরা কীভাবে গরু খাওয়া শিখলো’-শিরোনামে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় কলাম প্রকাশ করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এ মামলা করা হয়।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে এ মামলাটি দায়ের করেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সাধারণ সম্পাদক (বিএমজেপি) গৌতম কুমার এদবর।

বাদী পক্ষের আইনজীবী ছিলেন শুভ্রত বিশ্বাস শুভ্র ও সুমন কুমার বলেন, হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা.জাফরুল্লাহ চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ২৯৫ (ক)/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

গত ২৬ অক্টোবর বাংলাদেশ প্রতিদিনে ‘মুসলমানরা কীভাবে গরু খাওয়া শিখলো’ নামে কলাম লিখেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। সেখানে উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশের আড়াই কোটি সনাতন ধর্মাবলম্বীসহ বিশ্বের একশ কোটির ঊর্ধ্বে সনাতন ধর্মাবলম্বীর ধর্মীয় অনুভূতিতে আঘাত করা করা হয়েছে বলে জানানো হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০