সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

লক্ষ্মীপুরে ছাত্রসহ ৫ জনকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর মকরধ্বজ গ্রামে নির্মাণ কাজ চলাকালীন সময়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী মোঃ মামুনুর রশিদসহ (১৮) একই পরিবারের ৫ জনকে পিটিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার (৮ এপ্রিল) বেলা ২টার দিকে ঘটনা ঘটে। আহতদেরকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে শিক্ষার্থী মামুনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়। মামুন একই গ্রামের আবদুস সহিদের ছেলে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অপর আহতরা হলেন, মামুনের বাবা মোঃ আবদুস সহিদ (৬০), ভাই মোঃ মাসুদ (২২), মা খুরশিদা (৫০), চাচা আবদুল ওয়াদুদ (৫৫)। আহতরা সবাই নির্মাণশ্রমিক বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, প্রায় ৩০ বছর আগে উত্তর মকরধ্বজ গ্রামের করিম বক্স পাটোয়ারী বাড়ির আবদুল ওদুদ ও অপর পক্ষ মনিরের উত্তরসূরিরা তাদের বাড়ির ১ শতক জমি নিজেদের মধ্যে অদল বদল করেন। সেই অনুযায়ী ওয়ারিশ হিসেবে আবদুল ওদুদ ও মনিরদের মাঝে এতদিন কোনো সমস্যা না হলেও আবদুল ওদুদ সম্প্রতি ওই জায়গায় বাড়ি নির্মাণ শুরু করেন। প্রথমদিকে এনিয়ে কোনো বাধা না দিলেও ঘটনার দিন মনিরের ছেলে রাকিব নির্মাণ শ্রমিকদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031