সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

আজ প্রদর্শিত হবে আলফা

বিনোদন প্রতিবেদক :

কলকাতা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসবের পর্দা উঠেছে গত ৮ নভেম্বর। বরাবরের মতো জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে উৎসবের। ২৫তম আসরে আসার কথা থাকলেও অসুস্থতার কারণে আসতে পারেননি অমিতাভ বচ্চন।

এবারের আসরে বিশ্বের ৭৬টি দেশের চলচ্চিত্র প্রদর্শন করা হবে। যার মধ্যে ২১৩টি ফিচার এবং ১৫২টি স্বল্পদৈর্ঘ্য এবং ডকুমেন্টারি ফিল্ম থাকছে। উৎসব চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।

২৫তম কলকাতা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবে এবার বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছে দুটি চলচ্চিত্র। রাশেদ চৌধুরী পরিচালিত ‘চন্দ্রাবতীর কথা’ এবং নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত ‘আলফা’। ১০৫ মিনিট দৈর্ঘ্যের ‘চন্দ্রাবতীর কথা’ চলচ্চিত্রটি কলকাতার রবীন্দ্র সদন ভেন্যুতে প্রদর্শিত হয়েছে গতকাল।

অন্যদিকে, ৯১ মিনিটের ‘আলফা’ প্রদর্শন হবে আজ। কলকাতার বিজলী সিনেমা হল ভেন্যুতে এটি প্রদর্শন হবে ভারতীয় সময় দুপুর ১২টায়। এমনটাই জানা গেছে, উৎসবের অফিসিয়াল ওয়েব সাইট সূত্রে।

ঢাকার এক রিকশা পেইন্টারকে ঘিরে আবর্তিত হয়েছে ‘আলফা’ চলচ্চিত্রের গল্প। তার চোখে ফুটে ওঠে সমাজের নানা অসঙ্গতি। যান্ত্রিক শহরে বাস্তবতার সঙ্গে তার মানিয়ে ওঠা এবং ও অন্তর্দ্বন্দ্ব নিয়ে তার বেঁচে থাকার তুলে ধরা হয়েছে এতে।

চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলমগীর কবির, দিলরুবা দোয়েল, হীরা চৌধুরী, এটিএম শামসুজ্জামান, ইশরাত নিশাত, মোস্তাফিজ নুর ইমরান, ভাস্কর রাসা প্রমুখ। যৌথভাবে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর এবং এশা ইউসুফ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930