মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

বিয়ের পর বালিতে উড়াল দিলেন সাবিলা নূর!

বিনোদন ডেস্ক :

গেল মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। এরপর এক মাস পার হতে না হতে এবার ইন্দোনেশিয়ায় উড়াল দিলেন এই নব দম্পতি।

এর আগে, গেলো মাসের ২৫ অক্টোবর দীর্ঘদিনের প্রেমিক বেসরকারি টেলিভিশন কর্মকর্তা নেহার সুন্দর তাহেরকে বিয়ে করেন সাবিলা। তার আগে ২৪ অক্টোবর তার হলুদ সন্ধ্যা করা হয়।

এরপর নেহালের পারিবারিক আয়োজনে বৌভাত অনুষ্ঠিত হয় ২৭ অক্টোবর। তারপর থেকে একই ছাদের নিচে বসবাস করছিলেন এ দম্পতি।

এদিকে হানিমুনের জন্য কোথায় উড়াল দিবেন সাবিলা-নেহাল দম্পতি? এমন প্রশ্নে অভিনেত্রী আগেই গণমাধ্যমকে জানিয়েছিলেন, প্রাথমিকভাবে মধুচন্দ্রিমায় গ্রীসে যাওয়ার পরিকল্পনা ছিল তার। তবে তা না করে বালিতে পাড়ি জমালেন সাবিলা।

জানা গেছে, সেখানকার ‘নোভোটেল বালি নুসা ডুয়া’ রিসোর্টে নিজেদের মতো করেই সময় কাটাচ্ছেন তারা।

এছাড়া সাবিলা নূর তাদের সেই রিসোর্টের একটি ভিডিও আপলোড করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায়। যেখানে নিজেদের রুম ঘুরিয়ে দেখাচ্ছেন তিনি। আর এমন ভিডিও অন্তর্জালে আসতেই রীতিমতো নেটিজেনদের নজর কেড়েছে।

ভিডিও শেয়ার দেয়ার পাশাপাশি নিজের কয়েকটি ছবিও আপলোড দিয়েছেন তিনি। শুভ্র পোশাকে বেশ আকষর্ণীয় লাগছিলো অভিনেত্রীকে। আর তার এই ছবিও নজর এড়ায়নি ভক্তদের। এতে প্রসংশায় ভাসছেন তিনি।

সাবিলা নূরের বর নেহাল সুনন্দ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ব্রডকাস্ট প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন। তিন বছর আগে অভিনেতা তৌসিফ মাহবুবের মাধ্যমে পরিচয় হয় সাবিলা ও নেহালের। শুরুতে বন্ধুত্ব থাকলেও একপর্যায়ে তা প্রণয়ের দিকে গড়ায়। বছরখানেক আগে সাবিলার মায়ের কাছে প্রস্তাব দেন নেহাল।

২০১৪ সালে মডেলিংয়ের মাধ্যমে মিডিয়া জগতে আগমন ঘটে সাবিলার। টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খন্ড নাটকে অভিনয় করেন। সাবিলার প্রথম অভিনীত নাটক ‘ইউটার্ন’। তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মাঝে রয়েছে গ্রামীণফোন, নেস্কেফে, প্রাণ ফিট ইত্যাদি। সাবিলা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপনে কাজ করেছেন। তারমধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। তবে এখনো পর্যন্ত কোনো চলচ্চিত্রে কাজ করেননি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০