বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

এবার প্রকাশ হলো অভিনেত্রী মম’র গোপন বিয়ের খবর

বিনোদন ডেস্ক :

অবশেষে সত্যি হলো গুঞ্জন। বেশ কয়েক বছর ধরেই শোবিজে আকাশে উড়ছিলো লাক্স তারকা জাকিয়া বারী মম ও পরিচালক শিহাব শাহীনের বিয়ের খবর। কিন্তু তাদের কেউই এ নিয়ে মুখ খুলেননি। বারবার এ প্রশ্নের মুখে নিজেদের ভালো বন্ধু বলে দাবি করেছেন তারা।

কিন্তু আজ বুধবার, ২০ নভেম্বর নিজেদের ফেসবুকে নিজেরাই জানালেন তাদের বিয়ের খবর। শুধু তাই নয়, নিজেদের চতুর্থ বিয়েবার্ষিকী উপলক্ষে একে অপরকে শুভেচ্ছাও জানান তারা।

তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সেটি টক অব দ্য শোবিজে পরিণত হয়েছে। সহকর্মীরা ভালোবাসামাখা শুভেচ্ছাও জানাচ্ছেন শিহাব-মম দম্পতিকে।

বুধবার দুপুর ১টায় শিহাব শাহীন তার ফেসবুকে মম’র সঙ্গে কেক কাটার ছবি দিয়ে ক্যাপশন দিয়েছেন, ‘চতুর্থ বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জাকিয়া বারী মম’। আর মম তার শুভেচ্ছায় স্বামীকে বলেছেন, ‘তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেয়ার জন্য।’

দীর্ঘদিন ধরে নির্মাতা শিহাব শাহীনের সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল অভিনেত্রী জাকিয়া বারী মম’র। গেল দুই বছর ধরে চাউর হয় তারা বিয়ে করেছেন বলে। কিন্তু কখনো এ ব্যাপারে গণমাধ্যমে সরাসরি কোনো মন্তব্য করেননি নির্মাতা-অভিনেত্রী এই জুটি। আজ সব গুঞ্জন কেটে গেল।’

এ প্রসঙ্গে জানতে নির্মাতা শিহাব শাহীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমে বলেন, ‘আমরা ২০১৫ সালের ২০ নভেম্বর পারিবারিকভাবেই বিয়ে করেছি। তার আগে বেশ কয়েকবছর প্রেম ছিলো। নিজেদের জানাশোনা ও বন্ধুত্ব থেকেই আমরা এক হয়েছি। সবার কাছে দোয়া চাই আমাদের সুখী দাম্পত্যজীবনের জন্য।’

Mamo

২০০৬ সালে লাক্স তারকা হিসেবে শোবিজে পা রাখেন জাকিয়া বারী মম। সেই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হিসেবে তিনি সুযোগ পান ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ‌হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে তৌকীর আহমেদের পরিচালনায় ‘দারুচিনি দ্বীপ’ ছবিতে অভিনয় করার।

চিত্রনায়ক রিয়াজের বিপরীতে সেই ছবিতে অভিনয় করে প্রথম সিনেমা দিয়েই জিতে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর আরও কিছু চলচ্চিত্রে তাকে দেখা গেলেও তিনি মূলত নিজেকে একজন টিভি অভিনেত্রী হিসেবেই জনপ্রিয় করে তুলেছেন।

ক্যায়িরারের শুরুর দিকে তিনি প্রেমে পড়েন নির্মাতা এজাজ মুন্নার। প্রয়াত অভিনেত্রী তাজিন আহমেদের স্বামী ছিলেন মুন্না। বলা হয়ে থাকে মম’র সঙ্গে সম্পর্ক জড়িয়ে পড়াতেই মুন্নাকে ডিভোর্স দেন তাজিন।

এরপর মম-মুন্না প্রেমের পথ ধরে ২০১০ সালের ৩১ মার্চ বিয়ে করেন। ২০১১ সালের ২ মার্চ তাদের সংসারে আসে উদ্ভাস নামের এক পুত্র।

কিন্তু মুন্নার সঙ্গে খুব বেশিদিন টেকেনি মম’র সংসার। ২০১৩ সালের দিকে তাদের মধ্যে ডিভোর্স হয়। তখন জানা যায়, শিহাব শাহীনের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে মম’র। সেটা মেনে নিতে পারেননি এজাজ মুন্না। সে নিয়ে মম-মুন্না দম্পতির মধ্যে দেখা দেয় দাম্পত্য কলহ। যার শেষ সমাপ্তি ঘটে আনুষ্ঠানিক বিচ্ছেদে।

সেই সম্পর্ক থেকে বেরিয়ে নির্মাতা শিহাব শাহীনের সঙ্গে নতুন করে পথচলা শুরু করেন মম। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১