সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

অনশন করে বিয়ের দাবি প্রেমিকের বাড়িতে প্রেমিকার

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের কমলনগরে বিয়ের দাবিতে প্রেমিক মো. রফিকের (২২) বাড়িতে অনশন করেন তরুণী শারমিন আক্তার রুহি (১৮)। মঙ্গলবার উপজেলার চরলরেন্স ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কোম্পানি রাস্তার মাথায় ফজল আহম্মদের বাড়িতে এ ঘটনা ঘটে।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতহলের সৃষ্টি হয়। এ সময় প্রেমিক মো. রফিকের বাড়িতে ভীড় জমান এলাকাবাসী।

রফিকের বাড়িতে অনশনরত শারমিন আক্তার রুহি জানান, দীর্ঘ দু’বছর যাবত রফিকের সঙ্গে তার প্রেমের গভীর সম্পর্ক চলে আসছে। বিয়ে করবে বলে তার সাথে দীর্ঘদিন ফোনে কথা বলে প্রেমিক রফিক। তিনি জানান, গতকাল (১৮ নভেম্বর) রফিক তার ভাবি ও ভাই তাকে বিয়ে করবে বলে বাড়ি থেকে বের করে নিয়ে আসেন। তাকে বিয়ে করার জন্য লক্ষ্মীপুর কোর্টেও নিয়ে যাযন। সেখানে বিয়ে হবে না সমস্যা দেখিয়ে তাকে রেখে তারা পালিয়ে যায় তারা। পরে তিনি রফিকের বাড়িতে আসলে তাকে রফিকের লোকজন ভয়ভীতি দেখিয়ে তার বাড়িতে পাঠিয়ে দেয়।

তিনি আরো জানান, রফিক বিয়ে করবে এসব কথা বলে বিভিন্ন জায়গায় নিয়ে যায় এবং স্বামী স্ত্রী’র মত তার সাথে শারীরিক সম্পর্ক করে। এখন রফিক তাকে বিয়ে না করলে সে অনশন ভেঙে কোথাও যাবে না। প্রযোজনে আত্মহত্যা করবে।

তার পরিবারের মানসম্মান ক্ষুন্ন হওয়াতে তাকে বাড়ি থেকে বের করে দেয়া হয়। রুহি জানান, সে রফিকের বাড়িতে অনশনে থাকবে, যতক্ষণ পর্যন্ত তাকে বিয়ে না করে।

তবে এ বিষয়ে রফিকের সাথে কোন যোগাযোগ করা সম্ভব হয়নি। কিন্তু রফিকের পক্ষে তাদের পরিবারে কেউ বক্তব্য দিতে রাজি হয়নি।

শারমিন আক্তার রুহির বাড়ি উপজেলা চরফলকন গ্রামে।

কমলনগর থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান জানান, এবিষয়ে খবর পেয়েছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আমরা দেখছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930