সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

রামগতিতে মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সভা

প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপর) :

লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন- লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) আবদুল মান্নান।

রামগতি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুজ জাহেরের সভাপতিত্বে ও রামগতি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম শওকত এমরানের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ, পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, উপজেলা আ.লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বীরমুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ মুরাদ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওযাহেদ, চররমিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ছারোয়ার, চরআলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মীর মর্জিনা বেগমসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত প্রধানগণ ও সহকারী শিক্ষকগণ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930