সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

যৌবন ধরে রাখতে প্রস্রাব পান করেন তিনি!

এক্সক্লুসিভ ডেস্ক :

শিরোনাম পড়ে অবিশ্বাস্য হলে এটাই সত্যিই। নিজের যৌবন ধরে রাখতে প্রস্রাব পান করেন হলিউডের জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী।

তিনি ম্যাটেরিয়াল গার্ল হিসেবে পরিচিত। তাকে বলা হয় ‘কুইন অব পপ’। গান গেয়ে কোটি কোটি পুরুষকে হৃদয়ে ঝড় তুলে চলেছেন ৬১ বছর বয়সেও।

তিনি গায়িকা ও অভিনেত্রী ম্যাডোনা। প্রায় চার দশক বা ৪০ বছর ধরে বিশ্বসঙ্গীতে রাজত্ব করছেন।

এই বয়সেও কীভাবে নিজের রূপ ধরে রেখেছেন সেই রহস্যই ফাঁস করলেন গায়িকা। সুস্বাস্থ্য ও যৌবন ধরে রাখার জন্য নাকি নিজের প্রস্রাব পান করেন এই তারকা।

সম্প্রতি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন ম্যাডোনা। যেখানে দেখা যাচ্ছে, তিনি আইস ছড়ানো একটা বাথটাবে বসে আছেন।

ভিডিওটির শেষের দিকে দেখা যাচ্ছে গোসল শেষে নিজের প্রস্রাব পান করছেন ম্যাডোনা। ক্যাপশনে ম্যাডোনা লিখেছেন ‘রাত ৩টার সময় আইস বাথ নিচ্ছি। শরীরে কোথাও আঘাত লাগলে এই থেরাপি সবচেয়ে উত্তম।’

ম্যাডোনা আরো বলেন, ‘আইস বাথের পর প্রস্রাব পান করা খুবই উপকারি।’

ম্যাডোনা স্টেজে গান গাওয়ার সময়ও নানা রকমের অঙ্গভঙ্গি করেন। গান দিয়ে তিনি যেমন জনপ্রিয় তেমন বিভিন্ন কর্মকাণ্ডের জন্য বিতর্কিতও হন।

এবার প্রকাশ্যে প্রস্রাব পান করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন এই গায়িকা। সমালোচনার ঝড় উঠেছে তাকে নিয়ে।

সূত্র : ইন্ডিয়া টুডে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930