বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে ৪ মন্ত্রণালয়

আকাশবার্তা ডেস্ক :

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসেছে চার মন্ত্রণালয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর বছরব্যাপী চাহিদা ও এর যৌক্তিক মূল্য নির্ধারণের জন্য এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

সংগঠনটি জানিয়েছে, ভোক্তারা যেন ন্যায্যমূল্যে পণ্য পায় সেই অধিকার নিশ্চিত করাই তাদের লক্ষ্য। তবে ব্যবসায়ীরাও যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটিও দেখতে হবে।

রোববার (২৪ নভেম্বর) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআইয়ের ভবনে ‘নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর বছরব্যাপী চাহিদা, উৎপাদান, আমদানি, মজুদব্যবস্থা, সরবরাহ ব্যবস্থাপনা ও যৌক্তিক মূল্য নির্ধারণের প্রয়োজনীয় দিকনির্দেশনা’ শীর্ষক রাউন্ড টেবিল বৈঠক শুরু হয়।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া এবং কৃষি ও শিল্প মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি মুনতাকিম আশরাফ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টিসিবি, ট্যারিফ কমিশন, প্রতিযোগিতা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন ও প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

বৈঠকের শুভেচ্ছা বক্তব্যে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, ‘আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো যেন অস্বাভাবিকভাবে দাম না বাড়ে। ভোক্তারা যেন ন্যায্যমূল্য পায়, একই সঙ্গে ব্যবসায়ীরা যেন ক্ষতির মধ্যে না পড়ে।

বৈঠকে চাল, ডাল, গম, ভ্যেজ্য তেল, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ, গরম মসলা, চিনি, লবণ, মাছ, মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর বাংলাদেশে পণ্যের উৎপাদন, আমদানি, মজুদব্যবস্থা, সরবরাহ ব্যবস্থাপনা ও যৌক্তিক মূল্য নির্ধারণের প্রয়োজনীয় দিকনির্দেশনার নিয়ে আলোচনা চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১