সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে প্রতিবন্ধী শিশু ও নারীরা পেল হুইল চেয়ার

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে প্রতিবন্ধী ৮ শিশু ও নারীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার-কোডেক নামের একটি বেসরকারি এনজিও সংস্থার জেলা কো-অর্ডিনেটর মোর্শেদা বেগমের সভাপতিত্বে আয়োজিত সভায় আট প্রতিবন্ধীর মাঝে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সফিউজ্জামান ভূঁইয়া, জেলা মৎস্য কর্মকর্তা এসএম মহিব উল্ল্যাহ ও প্রতিবন্ধী শিশু ও নারীদের স্বজনরা।

হুইল চেয়ারপ্রাপ্ত আট প্রতিবন্ধী নারী ও শিশুরা হলেন- রায়পুর উপজেলার চরবংশী গ্রামের নন্দ দুলালের ছেলে শঙকর, নজির কবিরাজের ছেলে আইয়ুব আলী, অহিদ আলীর মেয়ে পাবিয়া খাতুন, সোলায়মান কবিরাজের ছেলে সোহেল, মোস্তফা পাটোয়ারীর মেয়ে বৈশাখী, ফাহিমা, তোফায়েল আহম্মেদের মেয়ে মহিম ও আজাদের ছেলে খোকন।

জেলা কো-অর্ডিনেটর মোর্শেদা বেগম জানান, প্রতিবছর সমাজসেবার অংশ হিসেবে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের বিভিন্নভাবে সহায়তা করে আসছে কোডেক। এরই ধারাবিহকতায় অসহায় আট প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হলো। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930